শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ●
Logo
জনপদ

রাস্তা দখলমুক্তকরণে মসিকের অভিযান

জাগো ডেস্ক
প্রকাশ: ১৪ জুন ২০২২, ০৬:৪৪ পিএম
কপি হয়েছে!

নতুনবাজার এলাকার ফুটপাত ও রাস্তা দখলমুক্তকরণে আজ বেলা ১১টা থেকে বেলা ০৩টা পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনা করে ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর ভ্রাম্যমান আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানা এ অভিযান পরিচালনা করেন। এসময় তিনি মূল রাস্তার এবং গলির ভেতরের রাস্তা দখল করে থাকা ফলের দোকান, লোহা ও স্টিলের দোকান ও অন্যান্য দোকান এর মালামালসহ সঞ্জামাদি জব্দ করেন। পরবর্তীতে আদালতের সম্মুখে এ সকল জব্দকৃত মালামাল ও সরঞ্জামদি নষ্ট করা হয়।

অভিযানকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানা জানান, রাস্তা ও ফুটপাত দখল করে জনভোগান্তি সৃষ্টি করা হলে ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। মাননীয় মেয়রের এ বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। যানজট নিরসন এবং নাগরিকজীবন স্বাচ্ছন্দময় করতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য গত ৭ জুন ও ৮ জুন নতুনবাজরে অভিযান পরিচালনা করে অবৈধ দখল উচ্ছেদসহ দোকানীদের সতর্ক করেন নির্বাহী ম্যাজেস্ট্রেট মোঃ মাসুদ রানা। পরবর্তীতে একই স্থানে আবার অবৈধ দখল সৃষ্টি হলে আজ এ অভিযান পরিচালনা করেন তিনি।

অভিযানকালে, স্যানিটারি ইন্সপেক্টর জাবেদ ইকবাল, আইন শৃঙ্ক্ষলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।