শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ●
Logo
জনপদ

ঝিনাইদহে গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদনের লক্ষ্যে সার ও বীজ বিতরণ

জাগো ডেস্ক
প্রকাশ: ১৪ জুন ২০২২, ০৯:১৪ পিএম
কপি হয়েছে!

জেলায় আজ ২০২১-২২ মৌসুমে গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে সার-বীজসহ উপকরণ বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে সদর উপজেলা পরিষদ চত্ত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে চারশ’ জন কৃষকের মাঝে এসব সার ও বীজ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আজগর আলী, প্রশিক্ষণ কর্মকর্তা বিজয় কৃষ্ণ হালদার, সদর উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল করিম, কৃষি সম্প্রসারন কর্মকর্তা জুনাইদ হাবীব প্রমুখ উপস্থিত ছিলেন।
কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচীর আওতায় সদর উপজেলার ১৭টি ইউনিয়ন ও পৌরসভার চারশ’জন কৃষকের মাঝে জনপ্রতি এককেজি হাইব্রীড জাতের পেঁয়াজ বীজ, ২০ কেজি রাসায়নিক সারসহ কীট ও বালাইনাশক প্রদাণ করা হয়।