২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ঝালকাঠিতে ‘রক্তযোদ্ধা সম্মাননা’ প্রদান

জাগো ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুন ২০২২

জেলায় আজ ‘বিশ্ব রক্তদাতা দিবস’ উপলক্ষে ১৪ জন রক্তদাতাকে ‘রক্তযোদ্ধা সম্মাননা’ প্রদান করা হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামাল হোসেন।
‘ইয়ুথ অ্যাকশন সোসাইটি-ইয়াস’-এর আয়োজনে এবং ইয়াস ব্লাড ব্যাংকের সহযোগিতায় এ অনুষ্ঠানে ১৪ জন রক্তদাতাকে রক্তযোদ্ধা সম্মাননা প্রদান করা হয়।
এ অনুষ্ঠানে ইয়াস ব্লাড ব্যাংক-এর উপদেষ্টা ইসরাত জাহান সোনালী, ইয়াস-এর সভাপতি শাকিল হাওলাদার রনি ও সাধারণ সম্পাদক মাহিদুল ইসলাম, ইয়াস ব্লাড ব্যাংক-এর সাধারণ সম্পাদক রনি চন্দ্র প্রমুখ উপস্থিত ছিলেন।

ফটো কার্ড প্রিভিউ
মঙ্গলবার, ১৪ জুন ২০২২

ঝালকাঠিতে ‘রক্তযোদ্ধা সম্মাননা’ প্রদান

লিংক কপি হয়েছে!