শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ●
Logo
জনপদ

ফরিদপুরের আলোচিত ফকির বেলায়েত

জাগো ডেস্ক
প্রকাশ: ১৫ জুন ২০২২, ০৩:০৮ পিএম
কপি হয়েছে!

ফরিদপুরের কৃতিসন্তান হাসি খুশি সব সময় থাকা যার কাজ তিনি হচ্ছেন ফরিদপুর উপজেলার কানাইপুর ইউনিয়নের দুই বার নির্বাচিত চেয়ারম্যান, ফরিদপুর জাতীয় শ্রমিক ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক ফকির মোঃ বেলায়েত হোসেন।

কানাইপুর ইউনিয়নবাসীর প্রিয় একটি নাম ফকির মোঃ বেলাযেত হোসেন। সাধারণ জনগনের যেখানে সমস্যা সেখানে গিয়ে হাজির চেয়ারম্যান বেলায়েত। রাজনীতির শুরু থেকে আঃ লীগের রাজনীতি হাতে খড়ি।

১/১১ থেকে শুরু করে বর্তমান পর্যন্ত বহুবার রাজনৈতিক জেল খেটেছেন তবুও দল পরিবর্তন করেন নাই। এই নেতা কানাইপুর ইউনিয়নের ৮০ ভাগ সাধারণ জনগনের অন্তরে বাস করে।

ফকির মোঃ বেলায়েত কানাইপুর ও ফরিদপুরে একটি সুপরিচিত নাম এবং আলোচনায়। ঐ সুনামের অর্জনের কারনে এলাকাবাসী ফকির মোঃ বেলায়েতকে ফরিদপুর কোতয়ালী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চায়। ইদানিং শহরে এবং গ্রামে আলোচনায় ও স্থান পেয়েছেন ফকির মোঃ বেলায়েত। ফরিদপুরের কানাইপুরে আঃলীগ, জাতীয় শ্রমিক লীগ ও সংগঠনের রাজনৈতিক নেতা কর্মীদের ধরে রাখতে হলে ফকির মোঃ বেলায়েত এর বিকল্প নেই।

সামনে নতুন কমিটি হবে তাই কেউ নাম প্রকাশ না করার শর্তে অনেকেই জানান ,কানাইপুরের আঃ লীগের রাজনীতি বলতে ফকির মোঃ বেলায়েত হোসেন।

এলাকাবাসিরা জানান, ফকির মোঃ বেলায়েত যে দিকে কানাইপুর ইউনিয়নবাসী সে দিকে থাকবে। তাই আমাদের দাবি জেলা নেতাদের নিকট বেলায়েত কে ফরিদপুর কোতয়ালী আঃলীগের সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চাই।

এ বিষয়ে কানাইপুর ইউনিয়ন চেয়ারম্যান ও সাবেক শ্রমিক নেতা ফকির মোঃ বেলায়েত জানান ,  দল যদি আমাকে যোগ্য মনে করে সে ক্ষেত্রে আমি ফরিদপুর কোতয়ালী থানা আঃ লীগের সাধারণ সম্পাদক প্রার্থী। তিনি আরো বলেন, কানাইপুরের সাধারণ জনগন আমাদের সাথে আছে। আমি যত দিন বেঁচে থাকবো ততোদিন এলাকাবাসীর সেবা করে যাবো।