২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ঝালকাঠির রাজাপুরে জমি দখল নিয়ে সংঘর্ষ, ৫ নারী আহত

জাগো ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৫ জুন ২০২২

জেলার রাজাপুর ভাড়াটে লোকজন দিয়ে জমি দখলকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ জন নারী আহত হয়েছে। বুধবার সকালে উপজেলার গালুয়া ইউনিয়নের পুটিয়াখালি মুন্সিবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, জমিজমা নিয়ে পুটিয়াখালি এলাকার মোঃ ফারুক হোসেন সিকদার ও মো: ইউনুস মুন্সির আদালতে মামলা চলছে। বুধবার সকালে মো: ইউনুস মুন্সির পরিবারের দখলে থাকা জমি মোঃ ফারুক হোসেন সিকদার তার পরিবারের এবং ভারাটে লোকজন নিয়ে দখলের চেষ্টা করে। এ সময় উভয়পক্ষের মহিলাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটলে দুই পক্ষের অন্তত ৫ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায় জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।

ফটো কার্ড প্রিভিউ
বুধবার, ১৫ জুন ২০২২

ঝালকাঠির রাজাপুরে জমি দখল নিয়ে সংঘর্ষ, ৫ নারী আহত

লিংক কপি হয়েছে!