শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ●
Logo
জনপদ

ঝালকাঠিতে জনশুমারি ও গৃহগনণা উপলক্ষে র‍্যালি

জাগো ডেস্ক
প্রকাশ: ১৫ জুন ২০২২, ০৪:১৮ পিএম
কপি হয়েছে!

‘জনশুমারিতে তথ্য দিন পরিকল্পিত উন্নয়নে অংশ নিন’ এই শ্লোগানে ঝালকাঠিতে জনশুমারি ও গৃহগনণা-২০২২ শুরু হয়েছে।
এ উপলক্ষে  জেলা প্রশাসনের উদ্যোগে একটি র‌্যালি বের করা হয়েছে।
বুধবার সকাল ৯ টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে জেলা প্রশাসক মো. জোহর আলীর নেতৃত্বে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে কার্যালয় চত্বরে পায়রা উড়িয়ে আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. জোহর আলী।
এতে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ঝালকাঠির জেলা উপ-পরিচালক আতিকুর রহমানসহ উপজেলা অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আজ থেকে সপ্তাহব্যাপী বসবাসরত ব্যক্তিকে গণনাসহ তাদের সম্পর্কে মৌলিক জনমিতিক, আর্থ-সামাজিক ও বাস গৃহ সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হবে।
ঝালকাঠি জেলায় ২শ’৫৭জন সুপারভাইজারসহ মোট ১হাজার ১শ’৮৮জন গনণা কাজ করবেন।
দেশের প্রতিটি ঘরের সদস্যগণকে গণনা করে দেশের মোট জনসংখ্যার হিসাব নিরুপণ, দেশের সকল বাস গৃহের সংখ্যা নিরুপণ, দেশের সার্বিক উন্নয়ন পরিকল্পনা গ্রহণের লক্ষে তথ্য সংগ্রহ, স্থানীয় জাতীয় নির্বাচনে নির্বাচনি এলাকার সীমানা নির্ধারনের জন্য এবং জাতীয় সম্পদের সুষমবণ্টন নিশ্চিত করার লক্ষে তথ্য সরবরাহ এই জনশুমারী ও গৃহ গণনার প্রধান উদ্দেশ্য। ট্যাবের মাধ্যমে কেপি পদ্ধতিতে তথ্য সংগ্রহ করা হবে।