শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ●
Logo
জনপদ

কুষ্টিয়ায় প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে কর্মশালা

জাগো ডেস্ক
প্রকাশ: ১৫ জুন ২০২২, ০৬:৫৬ পিএম
কপি হয়েছে!

জেলায় আজ পল্লী সঞ্চয় ব্যাংক, নারী ক্ষমতায়ন, আশ্রয়ন, শিক্ষা সহায়তা, ডিজিটাল বাংলাদেশ, সবার জন্য বিদ্যুৎ, পরিবেশ সুরক্ষাসহ প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে উপজেলা পর্যায়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকাল ১০ টায় কুষ্টিয়া সদর উপজেলা মিলনায়তনে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী উদ্ধোধন করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম।
কুষ্টিয়া সদর উপজেলাসহ মিরপুর, ভেড়ামারা, খোকসা, দৌলতপুর, কুমারখালী উপজেলা একই সাথে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধন কুমার বিশ্বাসের সভাপতিত্বে এ প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা।
এ প্রশিক্ষণ কর্মশালায় স্থানীয় জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা, সাংবাদিক, এনজিও কর্মি প্রমুখ উপস্থিত ছিলেন।