শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ●
Logo
জনপদ

অতঃপর ঢাকা- ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

জাগো ডেস্ক
প্রকাশ: ১৬ জুন ২০২২, ০৪:২১ পিএম
কপি হয়েছে!

ভাওয়াল এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার চার ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

ঢাকা থেকে উদ্ধারকারী দল প্রায় দুই ঘণ্টা চেষ্টায় দুর্ঘটনাকবলিত ট্রেনটি উদ্ধার করে। পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

আজ বৃহস্পতিবার পৌনে ১০টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজেন্দ্রপুর এলাকায় ভাওয়াল এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় ময়মনসিংহগামী স্টেশনে মহুয়া, জামালপুর কমিউটারসহ কয়েকটি ট্রেন আটকে পড়ায় ভোগান্তিতে পড়ে যাত্রীরা।

ঘটনার পরপরই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছায়। দুপুর সোয়া ১টার দিকে ক্ষতিগ্রস্ত বগি সরিয়ে নেওয়া হয়।

স্টেশন মাস্টার গণমাধ্যম কে বলেন, দুর্ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রেল রুটে চার ঘণ্টা ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।