শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ●
Logo
জনপদ

ফরিদপুরে দুটি ইউপি নির্বাচনে দুটিতেই স্বতন্ত্র প্রার্থী বিজয়ী

জাগো ডেস্ক
প্রকাশ: ১৬ জুন ২০২২, ০৪:৫৪ পিএম
কপি হয়েছে!

ফরিদপুরের মধুখালী উপজেলার কামালদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠ ও শান্তি পুর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে  স্বতন্ত্র প্রার্থী ওয়ালিদ হাসান মামুন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

ফরিদপুরের মধুখালী উপজেলা নির্বাচন অফিসার এবিএম আজমল হোসেন জানান, কামালদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ওয়ালিদ হাসান মামুন অটোরিক্সা প্রতিক নিয়ে ৩হাজার ৭শ ৯১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নৌকা প্রতিক নিয়ে মো: হাবিবুল বাশার পেয়েছেন ২হাজার ৭শ ৯৬ ভোট।

তিনি আরো জানান, ইউনিয়নে ভোটার ১২ হাজার ৮শ ৫৯ জন। চেয়ারম্যান পদে ৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এছাড়া সাধারণ সদস্য পদে ২৯ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ১০ টি কেন্দ্রে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহন করা হয়।

অপরদিকে, ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চরঝাউকান্দা ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্নভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী বদরুজ্জামান মৃধা আনারস প্রতীক নিয়ে ১হাজার ৪শ ৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী মোঃ ফরহাদ হোসেন মৃধা মোটরসাইকেল প্রতিক নিয়ে পেয়েছেন ১হাজার ২শ ৬১ ভোট।

চরভদ্রাসন উপজেলা নির্বাচন অফিসার মঞ্জুরুল আলম জানান, নির্বাচনে ১হাজার ৪শ ৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী বদরুজ্জামান মৃধা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী মোঃ ফরহাদ হোসেন মৃধা পেয়েছেন ১হাজার ২শ ৬১ ভোট।

তিনি আরো জানান, মোট ভোটার ছিল ৩হাজার ৬শ ৫০ জন। ৯টি ভোট কেন্দ্রে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

ফরিদপুর জেলা নির্বাচন কর্মকর্তা মো. হাবিবুর রহমান  জানান, সবার সহযোগিতায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন হয়েছে। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি।