শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ●
Logo
জনপদ

সাভার পৌরসভার অভিযানে রিকশার অর্ধশত ব্যাটারি জব্দ

জাগো ডেস্ক
প্রকাশ: ১৬ জুন ২০২২, ০৭:১৯ পিএম
কপি হয়েছে!

লাইসেন্সবিহীন ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে সাভার পৌরসভা অভিযান চালিয়েছে। পৌরসভার লাইসেন্স পরিদর্শক মো. মোতালেব হোসেনের নেতৃত্বে একটি দল বৃহস্পতিবার (১৬ জুন) দুপুরে শহরের গেন্ডা, উলাইল, কাতলাপুর ও সাভার প্রেসক্লাব এলাকাসহ কয়েকটি স্থানে এই অভিযান চালানো হয়।

এ সময় বৈধ কাগজপত্র না থাকায় ৪৬টি অটোরিকশা আটক করে তাদের ব্যাটারি জব্দ করা হয়। এছাড়া যাদের লাইসেন্স নেই তাদের দ্রুত লাইসেন্স এবং যাদের নবায়ন নেই তাদের নবায়ন করে নেয়ার নির্দেশনা দেয়া হয়।

এ নিয়ে আজিজুর রহমান নামের এক অটোরিকশা চালক ব্যাপক ক্ষোভ প্রকাশ করে বলেন, আমার প্লেট চুরি হয়ে গেছে। তবে বৈধ কাগজপত্র থাকা সত্বেহ আমার ব্যাটারি খুলে নিয়ে গেল পৌর কৃর্তপক্ষ।

এ ব্যাপারে সাভার পৌর নির্বাহী কর্মকর্তা সিকদার মো: আব্দুর রব বলেন, শুধু পৌরসভায়ই নয়, পাশের প্রত্যেকটা ইউনিয়ন এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার সংখ্যা কয়েক গুণ বেড়ে গেছে। তবে লাইসেন্স নিয়েছেন কিন্তু নবায়ন করেননি তাদের থেকে লাইসেন্স বিহীন অটোরিকশার সংখ্যা তার প্রায় দ্বিগুণ। রাজস্ব আদায়ের স্বার্থে, শৃঙ্খলা ও অযান্ত্রিক যানবাহন অটোরিকশা নিয়ন্ত্রণে আমরা এ অভিযান পরিচালনা করছি। এছাড়া সাভার পৌরসভার এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

অভিযানে সাভার পৌরসভার লাইসেন্স বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ এ কাজের ১০/১২ সদস্যের একটি শ্রমিক দল উপস্থিত ছিলেন।