শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ●
Logo
জনপদ

পূর্ব কেওয়াবুনিয়া আকবারিয়া দাখিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

জাগো ডেস্ক
প্রকাশ: ১৬ জুন ২০২২, ০৭:৩৩ পিএম
কপি হয়েছে!

আমতলী উপজেলার ২নং কুকুয়া ইউনিয়নের পূর্ব কেওয়াবুনিয়া আকবারিয়া দাখিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের ২০২২ ইং বিদায় অনুষ্ঠান আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায় মাদ্রাসা হল রুমে বিদায় অনুষ্ঠান ও দোয়ার আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে কোরআন তেলওয়াত এর মাধ্যমে শুরু করেন মাওলানা মোঃ ইসমাইল হোসেন, সহকারী শিক্ষক অত্র মাদ্রাসা, উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের সহ সুপার মাঃ মোঃ তাসলিম উদ্দিন বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাসেম মাস্টার আরো বক্তব্য রাখেন- ম্যানেজিং কমিটির সদস্য ও দাতা মোঃ জব্বার প্যাদা ও বিষেশ অথিতি হিসাবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল চান্দু মুন্সি সহ উক্ত মাদ্রাসা শিক্ষক মোঃ ইসমাইল হোসেন বাদল, মোঃ জাহিদুল ইসলাম ইব্রাহিম, মোঃ বাবুল,মোঃ রফিকুল ইসলাম ফিরোজ,প্রমুখ।

বিদায়ী ছাত্র-ছাত্রীদের মধ্যে থেকে বক্তব্য দেয় মোঃ আল ইমরান ও অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে ৮ম ৯ম ১০ম শ্রেনীর ছাত্র/ ছাত্রী।

বক্তব্য শেষে বিদায়ী ছাত্র/ছাত্রীদের সফলতা কামনা করে মিলাদ ও বিশেষ মোনাজাত করা হয়।
ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাসেম মাস্টার বলেছেন, আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যত। আগামী দিনে তোমাদেরকেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে হবে। দেশে সু-শাসন প্রতিষ্টায় তোমাদেরই যোগ্য নাগরিক হিসেবে তৈরি হতে হবে। তবেই দেশ দূর্নীতি ও সন্ত্রাস মুক্ত হবে।বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। শিক্ষা ক্ষেত্রে উন্নয়নের জন্য সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অবহেলিত এলাকায় স্কুল প্রতিষ্ঠা করে হতদরিদ্র পরিবারের ছেলে মেয়েদের পড়ালেখার সুযোগ সৃষ্টি করে এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন। যার সুফল দেশের স্কুল কলেজের ছেলে-মেয়েরা ভোগ করে আসছে।