শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ●
Logo
জনপদ

ময়মনসিংহে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড

জাগো ডেস্ক
প্রকাশ: ১৬ জুন ২০২২, ০৭:৪৩ পিএম
কপি হয়েছে!

জেলায় স্ত্রী হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছে আদালত।
এছাড়াও রায়ে স্বামী মো: হাবিবুর রহমান বুসাকে (৫৫) ১০ হাজার টাকা অর্থদন্ডের আদেশ দিয়েছেন।
আজ বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহের দ্বিতীয় অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক সাবরিনা আলী এই আদেশ দেন।
ঘটনার দশ বছর পর এই মামলার রায় ঘোষণা করা হয় বলে নিশ্চিত করেছেন সংশি¬ষ্ট আদালতের বেঞ্চ সহকারি মো: ফখরুল ইসলাম।
তিনি জানান, পারিবারিক বিরোধের জেরে ২০১২ সালের ১৮ সেপ্টেম্বর রাতে ত্রিশাল উপজেলার নিঘুরকান্দা নামাপাড়া গ্রামে স্ত্রী স্বপ্না বেগমকে ঘুমের মধ্যে উপর্যুপরি আঘাত করে স্বামী হাবিবুর রহমান বুসা। এতে ঘটনাস্থলেই মারা যায় স্ত্রী স্বপ্না বেগম। ঘটনার একদিন পর মাকে হত্যার দায়ে ত্রিশাল থানায় বাবা হাবিবুর রহমান বুসাকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে ছেলে রুবেল মিয়া। ওই মামলায় তদন্তে অভিযোগ প্রমাণিত হলে আসামির উপস্থিতিতেই মৃত্যুদন্ডের রায় ঘোষণা করা হয় ।