শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ●
Logo
জনপদ

ফরিদপুরের সালথায় দুই পক্ষের সংঘর্ষে আহত-২০: বাড়িঘর ভাঙচুর

জাগো ডেস্ক
প্রকাশ: ১৭ জুন ২০২২, ০৪:৪৬ পিএম
কপি হয়েছে!

ফরিদপুরের সালথায় গ্রাম্য দলাদলি নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ভাঙচুর করা হয়েছে অন্তত ১৫টি বসতঘর।

শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার আটঘর ইউনিয়নের সেনহাটি গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সরেজমিনে গেলে স্থানীয় গ্রামবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান,  গ্রাম্য দলাদলি নিয়ে সেনহাটি গ্রামের কবির মাতুব্বরের সমর্থকদের সাথে প্রতিপক্ষের গ্রাম্য দলনেতা মো. ফাগু মাতুব্বরের সমর্থকদের দ্ব›দ্ব চলছিল। যদিও একটি মামলায় কবির মাতুব্বর বর্তমানে কারাগারে রয়েছেন।  তারপরেও চলমান বিরোধের জেরধরে শুক্রবার সকালে উভয় পক্ষের সমর্থকদের তুমুল সংঘর্ষ বেধে যায়। এই সংঘর্ষে পাশের গোয়ালপাড়া, খোয়াড় ও খাগৈড় গ্রামের কয়েক শত জনতা দেশীয় অস্ত্র ঢাল-কাতরা নিয়ে অংশ নেয়। ঘন্টাব্যাপী চলে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়। তাদের মধ্যে অন্তত ১৫ জনকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এদের মধ্যে আহত ফিরোজ মাতুব্বর, ফজলু মাতুব্বর, জুবায়েদ খা, রফিক কাজী, আল আমিন, রুহুল ও কাজলের নাম পাওয়া গেছে।

এদিকে সংঘর্ষচলাকালে হামলা চালিয়ে ১৫টি বসতঘর ভাঙচুর করে উত্তেজিত সংঘর্ষকারীরা।

ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) মো. সুমিনুর রহমান জানান- খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি সাউন্ড গ্রেনেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকার পরিবেশ এখন শান্ত আছে।