● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● ●
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ●
Logo
জনপদ

কুড়িগ্রামে ৩ শতাধিক বন্যার্ত পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ

জাগো ডেস্ক
প্রকাশ: ১৯ জুন ২০২২, ০২:৫৬ পিএম
কপি হয়েছে!

জেলা সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের ব্রহ্মপুত্র নদ বেষ্টিত দুর্গম পোড়ার চর গ্রামে আজ পানিবন্দী ৩ শতাধিক বন্যার্ত পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করে উপজেলা প্রশাসন।
গত এক সপ্তাহ ধরে এই চরের মানুষ বাড়ি-ঘর ছেড়ে নৌকার মধ্যে অবস্থান নিয়েছিল। এই চরের বাড়ি-ঘরে দরজা-জানালা পর্যন্ত পানি উঠে গেছে। অনেক বাড়িতে ঢোকার মতো অবস্থা ছিল না। প্রশাসনের লোকজন পোড়ারচরসহ পাশর্^বর্তী চর ভগবতিপুর ও চর যাত্রাপুরে ৩ শতাধিক বানভাসীদের মধ্যে ত্রাণ বিতরণ করে।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিনহাজুল ইসলাম, সদর ইউএনও রাসেদুল হাসান, যাত্রাপুর ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর, সদর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফিজানুর রহমান সাংবাদিক হুমায়ুন কবির সূর্য, ইউসুফ আলমগীর প্রমুখ।
সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে এসময় ১০ কেজি চাল, এক কেজি করে লবন, ডাল ও চিনি, এক লিটার তেল, মশলা ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে মিনহাজুল ইসলাম জানান, যে সমস্ত উপজেলার ইউনিয়ন সমূহ প্লাবিত হয়েছে, সেই সব উপজেলা থেকে চাহিদার ভিত্তিতে আমরা সহযোগিতা করছি। আমাদের কাছে পর্যাপ্ত ত্রাণ রয়েছে।