● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● ●
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ●
Logo
জনপদ

ময়মনসিংহে জেলা মুক্তিযোদ্ধা ট্রাস্ট পূর্ণ গঠনের দাবিতে মানববন্ধন

জাগো ডেস্ক
প্রকাশ: ১৯ জুন ২০২২, ০৩:২৮ পিএম
কপি হয়েছে!

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ট্রাস্ট পূর্ণ গঠন ও কার্যকর করা সহ ময়মনসিংহ মুক্তিযোদ্ধা পল্লীতে অবস্থিত ও বর্ণিত সরকারি অকৃষি খাস ভূমি মুক্তিযোদ্ধা পল্লীতে বসবাসরত অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের অনুকুলে রিয়াতি মূল‍্যে বন্দোবস্ত প্রদানের দাবিতে জেলা প্রশাসক মোঃ এনামুল হক এর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করে ময়মনসিংহ মুক্তিযোদ্ধা পল্লী বহুমুখী সমবায় সমিতি লিঃ এর মুক্তিযোদ্ধারা।

রবিবার সকালে স্মারকলিপি প্রদানের পূর্বে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের নিচে ১৭/ ৪/২০১৩ তারিখ ম্যানেজিং ট্রাস্ট মহোদয়ের মৃত্যুজনিত কারণে উক্ত শূন্যপদে সাধারণ মুক্তিযোদ্ধাদের কাছে গ্রহণযোগ্য একজন ব্যক্তিকে নির্বাচিত করা সহ নানান দাবি জানিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয় ।

সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদানের সময় ময়মনসিংহ মুক্তিযোদ্ধা পল্লী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মোঃ আব্দুর রব, মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, বীর মুক্তিযুদ্ধা ইউনুস আলী, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা শরীফ কুমার সরকার, বীর মুক্তিযোদ্ধা সতেন্দ্র কুমার দাস, বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান, বীর মুক্তিযোদ্ধা মোঃ হেলাল উদ্দিন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধা পড়লে সন্তান কমান্ডের সভাপতি ফরহাদ আলম খান সোহেল, সন্তান কমান্ড মনজুরুল হক, আলমগীর হোসেন, বজলুর রহমান খান কাজল, ইমতিয়াজ আহমেদ বুলবুল সহ বীর মুক্তিযোদ্ধা গান ও সন্তান কমান্ডের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।