● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● ●
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ●
Logo
জনপদ

স্কুল ছাত্রীকে ধর্ষনের অভিযোগে এসএসসি পরীক্ষার্থী আটক

জাগো ডেস্ক
প্রকাশ: ১৯ জুন ২০২২, ০৬:০২ পিএম
কপি হয়েছে!

সিরাজগঞ্জের সলঙ্গায় স্কুল ছাত্রীকে ধর্ষনের অভিযুক্ত এসএসসি পরীক্ষার্থী আশিক এলাহীকে (১৭) আটক করেছে এলাকাবাসী। পরে থানায় মামলা দায়ের করে ধর্ষনের শিকার কিশোরীর বাবা ও আটকৃত আশিক এলাহীকে থানায় সোপর্দ করা হয়।

আটককৃত ধর্ষক আশিক এলাহীকে  সিরাজগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের সলঙ্গা থানার চকচৌবিলা দক্ষিণ পাড়া গ্রামে।

অভিযুক্ত আশিক এলাহী চক চৌবিলা দক্ষিণ পাড়া গ্রামের আব্দুর রহমানের পুত্র ও স্থানীয় চৌবিলা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একই গ্রামের কিশোরীর সাথে আসিফ প্রেম নিবেদন করে আসছিল। মেয়ের পক্ষ থেকে আশিক এলাহীর পরিবারকে বার বার বলা হলেও আসিফের পরিবার তা গুরুত্ব  দেয়নি।

এদিকে গত শুক্রবার দিবাগত রাত ১১ টার দিকে আশিক এলাহী সুযোগ বুঝে ঐ কিশোরীর বাস ঘরে ডুকলে কিশোরীর চিৎকার চেঁচামেচিতে পরিবারের লোকজন ও স্থানীরা এসে কিশোরীকে উদ্ধার  করে ও ধর্ষক আশিক এলাহীকে আটক করে। ধর্ষনের শিকার ঐ কিশোরীর বাবা বাদি হয়ে সলঙ্গা থানা ধর্ষন মামালা দায়ের করেন । আটকৃত ধর্ষককে রাতভর থানা হেফাজতে রেখে রবিবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে সলঙ্গা থানা পুলিশ।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, কিশোরীর বাবা বাদি হয়ে একটি ধর্ষন মামালা দায়ের করেছে। অভিযুক্তকে  আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ কারা হয়েছে। কিশোরীকে  ডাক্তারী পরীক্ষার জন্য  সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।