২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কটিয়াদীর যুবক রঞ্জন নিহত

জাগো ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১৯ জুন ২০২২

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মোঃ রঞ্জন মিয়া (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত মোঃ রঞ্জন মিয়া করগাঁও ইউনিয়নের ভাট্টা গ্রামের গাববাড়ীর মোঃ আবদুল মান্নান মিয়ার তৃতীয় পুত্র।

নিহত মোঃ রঞ্জন মিয়ার বড় ভাই মোঃ সোহেল রানা জানান, সংসারের উন্নতির জন্য আমার ছোট ভাই ২০১৫ সালে সৌদি আরব পারি জমান। বাংলাদেশ সময় রবিবার সকাল ৭:২০ মিনিটে কর্মরত ইয়ামাহা কোম্পানীর গার্বেজ ট্রাকে করে যাতায়াতের সময় ট্রাক থেকে পড়ে গিয়ে একই গাড়ীর নিচে সে চাপা পড়ে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়।

মোঃ রঞ্জন মিয়ার সংসারে স্ত্রী, একমাত্র ছেলে তাসিন আহমেদ রয়েছে। একমাত্র ছেলে সন্তানের মুখ আর তিনি দেখে যেতে পাড়লেন না। তিনি সৌদি আরবের ইয়ামাহা কোম্পানীতে লেবার পদে কর্মরত ছিলেন। নিহতের পরিবার সরকারের কাছে দাবি জানিয়েছে, দ্রুত লাশ দেশে আনার ব্যবস্থা করতে।

ফটো কার্ড প্রিভিউ
রবিবার, ১৯ জুন ২০২২

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কটিয়াদীর যুবক রঞ্জন নিহত

লিংক কপি হয়েছে!