● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● ●
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ●
Logo
জনপদ

মোংলা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক’র পরিবারের উপর মাদক ব্যবসায়ীর হামলা

জাগো ডেস্ক
প্রকাশ: ২১ জুন ২০২২, ০৪:২৫ পিএম
কপি হয়েছে!

মোংলায় এক সাংবাদিক পরিবারের উপর অতর্কিত হামলা চালিয়ে মারপিট করেছেন চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ আব্বাস গং।

মঙ্গলবাব সকালে পৌর শহরের মোর্শেদ সড়ক এলাকার শেখ রাসেল লেনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় এজাহার দিয়েছেন হামলা ও মারপিটের শিকার মোঃ হাসান গাজী। হাসান গাজী মোংলা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের কাগজ এবং দৈনিক জন্মভূমি পত্রিকার মোংলা প্রতিনিধি।

এজাহারে জানা গেছে, পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মোর্শেদ সড়ক এলাকার শেখ রাসেল লেনের বাসিন্দা মোঃ ইসমাইলের ছেলে মোঃ আব্বাস (২৯) দীর্ঘদিন ধরে এলাকায় প্রকাশ্যে মাদকের ব্যবসা ও আড্ডা বসিয়ে আসছেন। তার এ অপকর্মে এলাকার পরিবেশ নষ্ট ও স্থানীয় যুবকেরা মাদক আসক্ত হয়ে পড়ায় এতে বাঁধা ও প্রতিবাদ জানিয়ে আসছিলেন প্রতিবেশী বাসিন্দা সাংবাদিক হাসান গাজী। এতে ক্ষিপ্ত হয়ে মাদককারবারী আব্বাস গং মঙ্গলবার সকালে হাসান গাজীর বসতবাড়ীতে ঢুকে তার স্ত্রীর উপর অতর্কিত হামলা চালান। খবর পেয়ে হাসান গাজী ও তার ছেলে বাজার থেকে বাড়ীতে ছুটে গেলে তাদের উপরও হামলা চালিয়ে মারপিট করেন আব্বাস গং। এতে হাসান গাজী ও তার ছেলে এবং স্ত্রী আহত হন। পরে এ ঘটনায় দুপুরে মোংলা থানায় হামলাকারী আব্বাসের বিরুদ্ধে এজাহার দায়ের করেছেন হাসান গাজী।

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, সাংবাদিক হাসান গাজী ও তার পরিবারের উপর হামলা-মারপিটের একটি এজাহার পেয়েছি। এজাহারপত্র পেয়েই অভিযুক্তদের আটকে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খুব গুরুত্বের সাথে দেখা হচ্ছে।