● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● ●
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ●
Logo
জনপদ

আমতলীতে ইউনুস আলী খান ডিগ্রি কলেজের নবনির্বাচিত সভাপতিকে বর্ণাঢ্য সংবর্ধনা

জাগো ডেস্ক
প্রকাশ: ২১ জুন ২০২২, ০৫:০৭ পিএম
কপি হয়েছে!

বরগুনার আমতলী ইউনুস আলী খান ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি নির্বাচিত হওয়ায় আওয়ামী লীগ নেতা মোঃ মিজানুর রহমান মিজানকে সংবর্ধনা দিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২১ জুন) সকাল ১১ টার সময় কলেজের হলরুমে গভর্নিং বডির সদস্য ও ছাত্রছাত্রীদের আয়োজনে এই বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

বীর মুক্তিযোদ্ধা এ.কে.এম ইউনুস আলী খানের সভাপতিত্বে ও প্রভাষক রেজাউল করিমের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধ এম.এ.কাদের মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মুজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম মৃধা, চাওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আখতারুজ্জামান খান বাদল, কুকুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ মাসুম তালুকদার, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাড. মনিরুজ্জামান মনি, গুলিশাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাড.এইচ.এম. মনিরুল ইসলাম (মনি), উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সোবহান লিটন প্রমুখ।

অনুষ্ঠানের শুরুত কলেজের পক্ষ থেকে গভর্নিং বডির নবনির্বাচিত সভাপতি মোঃ মিজানুর রহমান মিজানকে ফুলেল শুভেচছা জানান কলেজের শিক্ষক বৃন্দ।

এসময় আমতলী উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ মাহাবুব ইসলাম, কলেজের গভর্নিং বডির সদস্য বৃন্দ, শিক্ষক ও কর্মচারী বৃন্দ, উক্ত কলেজের ছাত্রলীগের নেতৃবৃন্দ, কলেজের সকল সাধারণ ছাত্রছাত্রী বৃন্দ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।