● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● ●
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ●
Logo
জনপদ

খাগড়াছড়িতে অসহায় ও দুঃস্থদের মাঝে বিজিবির অনুদান ও বিভিন্ন সরঞ্জাম বিতরণ

জাগো ডেস্ক
প্রকাশ: ২২ জুন ২০২২, ১২:১২ পিএম
কপি হয়েছে!

খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড়ে অসহায় ও দুঃস্থদের মাঝে নগদ অর্থ সহায়তা, সেলাই মেশিন, ঢেউটিন ও টিউবওয়েল বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি এর রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)।

সম্প্রীতি উন্নয়ন কর্মসূচীর আওতায় সকালে রামগড় ব্যাটালিয়ন সদরে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে উপকারভোগীদের হাতে এসব অনুদান তুলে দেন ৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ হাফিজুর রহমান।

অনুদান ও বিভিন্ন সরঞ্জাম বিতরণ অনুষ্ঠানে রামগড় ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মোঃ মনিরুজ্জামান, সহাকারী পরিচালক রাজু আহম্মেদসহ বিজিবির পদস্থ কর্মকর্তা, গন্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

এসময় ৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ হাফিজুর রহমান জানান, সীমান্ত এলাকায় অবৈধ মাদক-চোরাচালান প্রতিরোধ, অপরাধ কর্মকান্ড প্রতিহত করাসহ  এ অঞ্চলের মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে ব্যাটালিয়ন কর্তৃক পূর্বের ন্যায় ভবিষ্যতেও সম্প্রীতি উন্নয়ন কর্মসূচীর এসব উদ্যোগ অব্যাহত থাকবে।

বিজিবির পক্ষ হতে বলা হয়, এদিন জোন অধীনস্ত বিভিন্ন এলাকার অসহায়, দুঃস্থ ও হতদরিদ্র জনসাধারণের আবেদনের প্রেক্ষিতে মোট ৪৫ জনকে ২ লাখ ১৪ হাজার টাকা, ৫জনকে ৫টি সেলাই মেশিন, ৭টি পরিবারকে বাড়ি নির্মানের জন্য ৭ বান্ডেল ঢেউটিন ও পানিশূন্য গ্রামের ২জন উপকারভোগীর মাঝে ২টি টিউবওয়েল সরঞ্জাম বিতরণ করা হয়।