২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ডিমলায় আসন্ন ঈদ-উল আজহা উপলক্ষে টিসিবি’র পণ্য বিক্রয়ের উদ্বোধন

জাগো ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২২ জুন ২০২২

সারা দেশের ন্যায় নীলফামারীর ডিমলায় সরবরাহকারী প্রতিষ্ঠান মেসার্স সরকার এন্টারপ্রাইজ ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ স্থানীয় ডিলারের মাধ্যমে উপজেলার পূর্বছাতনাই ইউনিয়ন পর্যায়ের স্বল্প আয়ের পরিবারের মাঝে (টিসিবি)’র নিত্যপ্রয়েজনীয় পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে।

বুধবার (২২-জুন) দুপুরে পূর্বছাতনাই ইউনিয়ন পরিষদ চত্তরে টিসিবি পণ্য বিক্রি কার্যক্রমের শুভ উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন।

এসময় উপস্থিত ছিলেন, পূর্বছাতনাই ইউনিয়ন ভূমি কর্মকর্তা নূর আলম, ইউপি’র প্যানেল চেয়ারম্যান জাহিদুল ইসলাম, মহিলা সদস্যা রিনা বেগম, মেসার্স সরকার এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী মোস্তাফিজুর রহমান সবুজ, আনসার প্যালাটুন কমান্ডার রবিউল ইসলাম

পূর্বছাতনাই ইউনিয়নের ফ্যামিলি কার্ড তালিকায় থাকা ১৩২৬ পরিবারের মধ্যে উদ্ধোধনী দিনে কার্ডের মাধ্যমে মোট ৫৫০ পরিবারকে ফ্যামিলি কার্ডধারী প্রতিজনকে বাংলাদেশ সরকারের নির্ধারীত মূল্য ৫৫ টাকা দরে ১কেজি চিনি, ৬৫ টাকা দরে ২কেজি মসুর ডাল ও ১১০ দরে ২লিটার সয়াবিন তেল দেওয়া হয়। বাকী পরিবারগুলোও পর্যায়ক্রমে টিসিবি পণ্য ক্রয়ের সুবিধা পাবে বলে জানান আসাদুজ্জামান পাভেল।

ফটো কার্ড প্রিভিউ
বুধবার, ২২ জুন ২০২২

ডিমলায় আসন্ন ঈদ-উল আজহা উপলক্ষে টিসিবি’র পণ্য বিক্রয়ের উদ্বোধন

লিংক কপি হয়েছে!