● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● ●
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ●
Logo
জনপদ

ঝালকাঠিতে বাংলাদেশ আওয়ামীলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে নানা আয়োজন

জাগো ডেস্ক
প্রকাশ: ২৩ জুন ২০২২, ১২:৫৮ পিএম
কপি হয়েছে!

ঝালকাঠির কাঠালিয়া উপজেলা পরিষদ অডিটোরিয়াম এ আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় বাংলাদেশ আওয়ামীলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য, সাবেক খাদ্য ও শিল্পমন্ত্রী ও সভাপতি শিল্প মন্ত্রনালয় সম্পকিত সংসদীয় স্থায়ী কমিটি, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আলহাজ্ব আমির হোসেন আমু। উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বিশিষ্ট মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান উজির সিকদারের সভাপতিত্বে ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ এমাদুল হক মনিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক মোঃ আবুল বাশার বাদশা, ভাইস চেয়ারম্যান মোসাঃ ফাতেমা খানম, ইউপি চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদার, আমিরুল ইসলাম ফোরকান সিকদার, শিশির দাস, মোঃ মিঠু সিকদার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ কাওসার আহম্মেদ জেনিভ সিকদার, উপজেলা ছাত্রলীলেগর সভাপতি মোঃ সাইয়িদ আহম্মেদ জিসান, সাধারণ সম্পাদক মোঃ মাসুদ খান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোঃ মঞ্জুরুল কবির পারভেজ, যুবলীগ নেতা মোঃ বাদল, বিভিন্ন মুক্তিযোদ্ধা, শিক্ষক সাংবাদিক, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মোঃ মোস্তাফিজুর রহমান মুকুল, জাকির হোসেন শাহিন মোল্লা, মোঃ মিজানুর রহমান বশিরসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা ও কেককাটার পরে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান পরিচালনা করেন মোঃ মনির হোসেন খান।