● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● ●
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ●
Logo
জনপদ

ফরিদপুরে জোড়া হত্যাকান্ডের ঘটনায় প্রকৃত অপরাধিদের বিচার দাবীতে মানববন্ধন 

জাগো ডেস্ক
প্রকাশ: ২৩ জুন ২০২২, ০৪:৪৯ পিএম
কপি হয়েছে!

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গোহাইলবাড়ীতে জোড়া হত্যাকান্ডের ঘটনায় প্রকৃত অপরাধিদের সনাক্ত করে বিচার দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার সকালে উপজেলার সাতৈর বাজারে অনুষ্ঠিত মানববন্ধনে কয়েকশত মানুষ অংশ নেন।

মানববন্ধনে উপজেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ, সাবেক চেয়ারম্যান সম্পাদক মো. ফারুক হোসেন, ঘোষপুর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ রাজাসহ স্থানীয়রা বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, হত্যাকান্ডকে পুজি করে একটি পক্ষ নীরিহ মানুষদের হয়রানী করছে। কেউ তাদের অনুগত না হলে তাদের বাড়ীঘরে হামলা, ভাংচুর ও লুটপাট চালাচ্ছে। মানববন্ধনকারীরা প্রকৃত হত্যাকারী ও সাধারণ মানুষদের বাড়ীঘরে হামলা ও লুটপাটকারীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবী জানান।

উল্লেখ্য, গত ০৩ মে বোয়ালমারী উপজেলার গোহাইলবাড়ীতে ঈদুল ফিতরের নামাজ পড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আকিদুল মোল্লা ও খায়রুল শেখের মৃত্যু হয়।