● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● ●
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ●
Logo
জনপদ

কুড়িগ্রামে আওয়ামীলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

জাগো ডেস্ক
প্রকাশ: ২৩ জুন ২০২২, ০৫:২৯ পিএম
কপি হয়েছে!

কুড়িগ্রামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামীলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুন) সকাল সাড়ে ১০টায় শাপলা চত্বরস্থ জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এ কর্মসূচি পালিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগের সভাপতি জাফর আলী।

বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু, সহ সভাপতি চাষী এম এ করিম, আবুল কালাম আজাদ, সাঈদ হাসান লোবান, যুগ্ম সম্পাদক ওবায়দুর রহমান, পৌর মেয়র কাজিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান সাজু, কৃষি বিষয়ক সম্পাদক কৃষিবিদ ড. শাহনাজ বেগম নাজু, জেলা যুবলীগের আহ্বায়ক রুহুল আমি দুলাল ও যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান খন্দকার চাঁদ প্রমুখ।

এসময় বক্তরা পদ্মা সেতুসহ শেখ হাসিনার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরেন এবং বাংলাদেশ আওয়ামীলীগের গৌরব উজ্জ্বল ইতিহাস ও বঙ্গবন্ধুর আদর্শ মনে প্রাণে ধারণ করতে সকল নেতা কর্মীকে পরামর্শ প্রদান করেন। কর্মসূচিতে মহিলা আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ সহ প্রায় ৮ শতাধিক নেতা কর্মী উপস্থিত ছিলেন।