২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

মানিকছড়ি কুঞ্জরী পাড়া আশ্রয়ন প্রকল্পে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন

জাগো ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২

খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার তিনটহরী ইউনিয়নের কুঞ্জরী পাড়ায় সরকার প্রদত্ত ১৫ টি ঘর আশ্রয়ন প্রকল্পে মানিকছড়ি উপজেলা বিদ্যুৎ অফিস কর্তৃক বিনামূল্যে বিদ্যুৎ মিটার, তারসহ যাবতীয় সরঞ্জামাদি দিয়ে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। আজ বিকাল ৫টায় সংযোগ পেয়ে আলোকিত হয় সবকটি ঘর।

বিদ্যুৎ পেয়ে খুশি নব্বই উর্ধ্ব রমজান কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।

সুবিধাভোগী দুলাল মিয়া বলেন, এখন আর পানি, বিদ্যুৎ কোন কিছুর অভাব নাই। আজ এই সরকার আমলে যা পেয়েছি তা অতীতে কোন সরকার এমন কিছু করে নাই।

বিদ্যুৎ সংযোগ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানিকছড়ি বিদ্যুৎ সরবরাহ প্রকৌশলী মোঃ জিয়া উদ্দিন মুক্তা। আরও উপস্থিতি ছিলেন ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন, মোঃ মোশারফ হোসেন ভূঁইয়া প্রমুখ।

ফটো কার্ড প্রিভিউ
বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২

মানিকছড়ি কুঞ্জরী পাড়া আশ্রয়ন প্রকল্পে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন

লিংক কপি হয়েছে!