● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

সিলেটে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জাগো ডেস্ক
প্রকাশ: ২৩ জুন ২০২২, ০৭:৪৯ পিএম
কপি হয়েছে!

উপমহাদেশের প্রাচীনতম রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করেছে সিলেট জেলা ও মহানগর আওয়ামীলীগ।
এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে জেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করছেন । এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) শফিকুর রহমান চৌধুরী, অ্যাডভোকেট সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, সহ সভাপতি অধ্যক্ষ সুজাত আলী রফিক, অ্যাডভোকেট শাহ মোশাহিদ আলী, হুমায়ুন ইসলাম কামাল, শমসের জামাল, অ্যাডভোকেট খোকন কুমার দত্ত, মজির উদ্দিন, শামসুন্নাহার মিনু, ডা. নাজরা আহমদ চৌধুরী প্রমুখ। পরে জেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এদিকে সিলেটের ভয়াবহ বন্যা পরিস্থিতিতে এবার সীমিত পরিসরে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে জেলা ও মহানগর আওয়ামী লীগ।
বেলা সোয়া এগারোটার দিকে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর বিশাল প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা  জানায় মহানগর আওয়ামী লীগ। এসময় তারা জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে তাঁর সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃপ্ত শপথ করেন। বাদ জোহর দরগাহ মসজিদে মিলাদ ও দোওয়া মাহফিলের আয়োজন করে মহানগর আওয়ামীলীগ। সেখানে দেশের সুখ শান্তি ও কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবদুল খালিক, ফয়জুর রহমান আলোয়ার, বিজিত চৌধুরী, মো. ছানাওর, অ্যাডভোকেট সৈয়দ শামীম আহমদ প্রমুখ। পরে সেখানে পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. এ কে আবদুল মোমেন এর পক্ষে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন সিলেট মহানগর আওয়ামীলীগ নেতৃবৃন্দ।