২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

গুইমারায় ১২ লক্ষ ৫০ হাজার টাকা অবৈধ কাঠ জব্দ

জাগো ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ২৪ জুন ২০২২

খাগড়াছড়ির গুইমারা উপজেলায় সেনা অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ করা হয়েছে। গত বৃহস্পতিবার ৩ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোনের আওতাধীন জালিয়াপাড়া আর্মি ক্যাম্পের তত্ত¡াবধায়নে চাইন্দামনি পাড়া এলাকা থেকে এই বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ করা হয়।

আটককৃত কাঠের পরিমাণ প্রায় ১২৫০ সেফটি যার আনুমানিক মূল্য ১২ লক্ষ ৫০ হাজার টাকা। আটককৃত কাঠের মধ্যে রয়েছে সেগুন ও মেহেগনি কাঠ।

সূত্র জানায়, একটি চক্র দীর্ঘ দিন ধরে অবৈধ ভাবে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে মূল্যবান কাঠ পাঁচার করে আসছে। শুধু তাই নয় চক্রটি বিকল্প পথে বন উজাড় করে যাচ্ছে।

গোপন সংবাদের ভিত্তিতে জালিয়াপাড়া আর্মি ক্যাম্প থেকে একটি সি-টাইপ পেট্রলে লেঃ মোঃ শিফাতুল হক শিফাতের নেতৃত্বে চাইন্দামনি পাড়া এলাকায় এই অবৈধ কাঠগুলো জব্দ করে। পরবর্তীতে অবৈধ কাঠগুলো জালিয়াপাড়া বন কর্মকর্তা অফিসার অনুকর চাকমা কাছে হস্থান্তর করে।

অবৈধ এসব কাঠের মালিক গুইমারার ছোট পিলাক মৃত কালী মোহন চাকমার ছেলে ভাগ্য মোহন চাকমা(৫৫) ও ফেনী বারৈয়ারহাট সন্তোষ কামার এর ছেলে বিটু কুমার চাকমা (৪৫) এর বলে সেনাবাহিনী সূত্র নিশ্চিত করে।

ফটো কার্ড প্রিভিউ
শুক্রবার, ২৪ জুন ২০২২

গুইমারায় ১২ লক্ষ ৫০ হাজার টাকা অবৈধ কাঠ জব্দ

লিংক কপি হয়েছে!