২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ঠাকুরগাঁওয়ে রক্তাক্ত অবস্থায় এক ভাঙ্গারি ব্যবসায়ির মরদেহ উদ্ধার

জাগো ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২৫ জুন ২০২২

ঠাকুরগাঁও সদর উপজেলার বরুনাগাঁও নামক এলাকায় রাস্তার উপর রক্তাক্ত অবস্থায় এক ভাঙ্গারি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে।বর্তমানে নিহত ভাঙ্গারি ব্যবসায়ীর মরদেহ ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে রয়েছে।

শুক্রবার (২৪ জুন) দিনগত রাত আনুমানিক সাড়ে ১০ টায় এক অটোভ্যান চালক রাস্তায় পড়ে থাকা মরদেহটি তুলে হাসপাতালে নিয়ে আসে। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ভাঙ্গারি ব্যবসায়ীর নাম আশরাফ আলী(৫০)। তিনি পৌরসভাধীন সাহাপাড়া এলাকার মৃত: মোহাম্মদ আলীর ছেলে।

এ বিষয়ে জানতে সদর থানার নবাগত ওসি কামাল হোসেন এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি জানা নেই। খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

ফটো কার্ড প্রিভিউ
শনিবার, ২৫ জুন ২০২২

ঠাকুরগাঁওয়ে রক্তাক্ত অবস্থায় এক ভাঙ্গারি ব্যবসায়ির মরদেহ উদ্ধার

লিংক কপি হয়েছে!