২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে নড়াইলে আনন্দ উদযাপন

জাগো ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২৫ জুন ২০২২

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে জেলায়  বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে আনন্দ উদযাপন করা হচ্ছে। শনিবার এ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে, কেন্দ্রীয় কর্মসূচির সাথে মিল রেখে, মাওয়া ও জাজিরা পয়েন্টে মূল অনুষ্ঠান বড় পর্দায় প্রদর্শন, বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সন্ধ্যায় আতশবাজি প্রদর্শন করা হবে।
এ উপলক্ষে জেলা শিল্পকলা অডিটোরিয়ামে কেন্দ্রীয় কর্মসূচির সাথে মিল রেখে, মাওয়া ও জাজিরা পয়েন্টে উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শন শেষে, নড়াইল জেলা শিল্পকলা একাডেমি  চত্বর থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা শুরু করে শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নড়াইল বীরশ্রেষ্ঠ নুর মোহম্মদ স্টেডিয়ামে এসে শেষ হয়। এর আগে বেলুন উড়িয়ে উদ্বোধন,বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার প্রবীর কুমার রায়, জেলা আওয়ামী লীগের  সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ফকরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক( রাজস্ব) শাশ^তী শীল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী, নড়াইল প্রেস ক্লাবের সভাপতি এনামূল কবির টুকু প্রমুখ।
সরকারি কর্মকর্তা-কর্মচারি, বীর মুক্তিযোদ্ধা, জেলা ও উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ, আইনজীবী, সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।

ফটো কার্ড প্রিভিউ
শনিবার, ২৫ জুন ২০২২

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে নড়াইলে আনন্দ উদযাপন

লিংক কপি হয়েছে!