২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

পানছড়িতে অর্ধ গলিত লাশ উদ্ধার

জাগো ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২৫ জুন ২০২২

খাগড়াছড়ি পানছড়ি উপজেলার দক্ষিণ টিএন্ডটি এলাকা থেকে অজ্ঞাতনামা এক পুরুষের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৫ জুন) সন্ধ্যা ৮টার দিকে টিএন্ডটির পরিত্যক্ত কোয়াটার থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে এলাকার ছোট শিশুরা খেলতে গিয়ে পঁচা দুর্গন্ধ অনুভব করে। তাদের চেঁচামেচিতে আশেপাশের লোকজন জড়ো হয়ে পুলিশে খবর দেয়।

পানছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ আনসারুল করিমের নেতৃত্বে পঁচা দুর্গন্ধময় লাশটি উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়া হয়।

ওসি বলেন, লাশটির পরিচয় এখনো জানা যায়নি। পুলিশ লাশটি সনাক্তের চেষ্টা করছে।

ফটো কার্ড প্রিভিউ
শনিবার, ২৫ জুন ২০২২

পানছড়িতে অর্ধ গলিত লাশ উদ্ধার

লিংক কপি হয়েছে!