● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

সাভার সিটি সেন্টারে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত

জাগো ডেস্ক
প্রকাশ: ২৬ জুন ২০২২, ০১:১১ পিএম
কপি হয়েছে!

সাভার সিটি সেন্টার এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের যৌথ আয়োজনে রোববার (২৬ জুন) সকাল ১০টায় ভুমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক (ঢাকা জোন-৪) আব্দুল আলীম ও সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল ইসলামের নেতৃত্বে একটি চৌকশ অগ্নি নির্বাপক দল অগ্নিকাণ্ড, গ্যাস সিলিন্ডার থেকে অগ্নির ব্যাপকতা এবং কীভাবে আগুন নেভানো হয় তার কৌশল পরোক্ষভাবে প্রদর্শন করেন। মহড়া শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সাভার সিটি সেন্টার দোকান মালিক ও ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ওবায়দুর রহমান অভির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌরসভা মেয়র হাজ্বী আ: গণি। বিশেষ অতিথি ছিলেন সাভার উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাজহারুল ইসলাম।

আলোচনা সভায় পৌরসভা মেয়র হাজ্বী আ: গণি বলেন, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া আয়োজনের ফলে দুর্যোগে ঝুঁকি মোকাবিলায় সচেতনতা বাড়বে। বিশেষ করে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড থেকে বাঁচতে এ মহড়ার বিভিন্ন কলাকৌশল গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

এ সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৩৫ সদস্যের একটি দল, স্বেচ্ছাসেবী সংগঠনের স্বেচ্ছাসেবকসহ সাভার সিটি সেন্টার দোকান মালিক ও ব্যবসায়ী কল্যাণ সমিতির বিভিন্ন সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।