● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

ঝালকাঠির বাসন্ডা নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্বার

জাগো ডেস্ক
প্রকাশ: ২৭ জুন ২০২২, ০৭:৩৫ পিএম
কপি হয়েছে!

ঝালকাঠির বাসন্ডা নদীতে ডুবে যাওয়ার একদিন পর হাসান নামের দের বছরের শিশুর ভাসমান মরদেহ উদ্বার করা হয়েছে। নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছে ৬ নম্বর ওয়ার্ডের পৌর কাউন্সিলর আব্দুল কুদ্দুস হাওলাদার।

সোমবার দুপুরে পৌর এলাকার নেছারাবাদ মহিলা মাদ্রাসার সামনে বাসন্ডা নদীর তীরে শিশুটির ভাসমান মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে শিশুর স্বজনরা ঘটনা স্থলে গিয়ে লাশ উদ্বার করেছে।

নিহত শিশুটির বাবা মামুন সরদার বলেন, ‘রোববার ২৬ জুন সকাল সারে নয়টায় ঝালকাঠির বাসন্ডা নদীতে পেতে রাখা জাল তুলতে ছিলাম। নৌকায় আমার স্ত্রী সুমী বেগম এবং একমাত্র ছেলে হাসান ছিলো। ঘটনার সময় আমার সাথে স্ত্রীও নৌকায় জাল তুলতে ছিলো। নৌকার মধ্যেই খেলতে খেলতে হটাৎ বাচ্চাটি পানিতে পরে যায়।’

ঝালকাঠি ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, ‘ঘটনার পর থেকে আমরা এবং বরিশাল নৌ-ফায়ার ষ্টেশনের ডুবুরীদল নিখোঁজ শিশুরটি উদ্ধারে সন্ধান চালাই।’

সোমবার দুপুর ২ টায় নিহত হাসানের লাশ উদ্ধারের পর নেছারাবাদ মাদ্রাসা ময়দানে জানাজা শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

মৎসজীবী অসীম সরদার বলেন, ‘চারটি নৌকা নিয়ে মাছ ধরতে আমরা ১২জন ঝালকাঠিতে আসছি। আমাদের সকলের বাড়ি বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর গ্রামে। আমরা সবাই বেদে সম্প্রদায়ের লোক।