২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

জলঢাকায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু

জাগো ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুন ২০২২

নীলফামারীর জলঢাকায় পৃথক দুই স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই জনের মৃত্যু হয়েছে। সোমবার রাতে এই দুর্ঘটনা ঘটে জলঢাকা উপজেলা শহরের পশ্চিম মাথাভাঙ্গা এবং কাঁঠালি ইউনিয়নের পুর্ব কাঁঠালি গ্রামে।

নিহতরা হলেন পশ্চিম মাথাভাঙ্গা এলাকার হরলাল রায়ের ছেলে রঙ মিস্ত্রি স্বপন রায়(৩৫) ও পুর্ব কাঁঠালি গ্রামের আইনুল হকের স্ত্রী লাইলি বেগম(৪২)।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, রাত এগারটার দিকে স্বপন নিজ বাড়িতে বিদ্যুৎ সংযোগ তার মেরামত করার সময় বিদ্যুতায়িত হন। এছাড়া লাইলি বেগম ফ্যানের স্লুইচ অন করতে গিয়ে ছিটকে পড়েন।

এ সময় তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মেসবাহুর রহমান জানান, তারা আগেই মারা গেছেন। হাসপাতালে নিয়ে আসা হলে মৃত ঘোষণা করা হয়।

ফটো কার্ড প্রিভিউ
মঙ্গলবার, ২৮ জুন ২০২২

জলঢাকায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু

লিংক কপি হয়েছে!