২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ময়মনসিংহে মেয়র টিটুর রোগমুক্তি কামনা করে যুবলীগের দোয়া মাহফিল

জাগো ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২৯ জুন ২০২২

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মো: ইকরামুল হক টিটুর রোগমুক্তি ও সুস্থতা কামনা করে ময়মনসিংহ মহানগর যুবলীগ নেতা এম এ মোতালেব হোসেন এর উদ্যোগে কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৯ জুন বুধবার বিকাল ৫ ঘটিকায় ময়মনসিংহ নগরীর বলাশপুর (রেলওয়ে ঈদগাহ্ মাঠ সংলগ্ন) আত্-তাবীব ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানায় উক্ত দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।এসময় দোয়া পাঠ করেন মুফতি নাজমুল।

জানা যায়,গতকাল ২৮ জুন কোভিড ১৯ ভাইরাস আক্রান্ত হয়েছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু। তিনি কালিবাড়িস্থ নিজ বাসভবনে আইসোলেশনে আছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করছেন।

ফটো কার্ড প্রিভিউ
বুধবার, ২৯ জুন ২০২২

ময়মনসিংহে মেয়র টিটুর রোগমুক্তি কামনা করে যুবলীগের দোয়া মাহফিল

লিংক কপি হয়েছে!