● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

শুদ্ধাচার পুরস্কার পেলেন ঈশ্বরগঞ্জ সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সানোয়ার রাসেল

জাগো ডেস্ক
প্রকাশ: ৩০ জুন ২০২২, ০৯:৪৪ এএম
কপি হয়েছে!

ময়মনসিংহ জেলা শুদ্ধাচার ২০২০-২০২১ উপলক্ষ্যে ময়মনসিংহ জেলার ১৩ উপজেলার মধ্যে ঈশ্বরগঞ্জ সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এ এস এম সানোয়ার রাসেল শ্রেষ্ঠ অফিস প্রধান হিসাবে নির্বাচিত হয়েছেন।

ঈশ্বরগঞ্জ সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সানোয়ার রাসেলের অনুপস্থিতিতে অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত নান্দাইল সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহানা নাজনীনের হাতে শ্রেষ্ঠত্বের পুরস্কার তুলে দেওয়া হয়। বুধবার ময়মনসিংহ জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে শুদ্ধাচার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ পুরস্কার তুলে দেওয়া হয়।

বুধবার (২৯ জুন) জেলা মৎস্য কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে শুদ্ধাচার চর্চার স্বীকৃতিস্বরূপ শুদ্ধাচার পুরস্কার তুলে দেন ময়মনসিংহ জেলা মৎস্য কর্মকর্তা দিলীপ কুমার সাহা। এ সময় বিভিন্ন উপজেলার ও জেলার মৎস্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ প্রসঙ্গে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সানোয়ার রাসেল বলেন, উপজেলার সকলের দোয়া ও শুভ কামনায় আমার এই অর্জন। এ পুরস্কারের জন্য আমি খুশি।

কর্মক্ষেত্রে আরও গতিশীল ও মর্যাদা বৃদ্ধির জন্য এ পুরস্কার অনুপ্রেরণা যোগাবে জানিয়ে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞা প্রকাশ করেন তিনি।