২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ডিমলায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে কর্মশালা

জাগো ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২

নীলফামারীর ডিমলায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে ।

বৃহস্পতিবার(৩০জুন) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন’র সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম,নীলফামারী মাদকদ্রব্য নিয়ন্ত্রণের সহকারী পরিচালক শরীফ উদ্দিন,তদন্ত কর্মকর্তা বিশ্বদেব রায়।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান নীরেন্দ্রনাথ নাথ রায়,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাশেদুজ্জামান, নীলফামারী মাদকদ্রব্য অধিদপ্তরের পরিদর্শক শফিকুল ইসলাম সহ উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,বিভিন্ন গণমাধ্যম কর্মী ,বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক- শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ফটো কার্ড প্রিভিউ
বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২

ডিমলায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে কর্মশালা

লিংক কপি হয়েছে!