● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

সাভারে শিক্ষক হত্যার প্রতিবাদে ফরিদপুরে শিক্ষক-কর্মচারী কল্যাণ পরিষদের মানববন্ধন

জাগো ডেস্ক
প্রকাশ: ১ জুলাই ২০২২, ০৮:৪৭ পিএম
কপি হয়েছে!

ঢাকার সাভারে প্রভাষক উৎপল কুমার সরকারকে পিটিয়ে  হত্যা ও নড়াইলে অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে  গলায় জুতার মালা পরিয়ে  লাঞ্ছিত করার প্রতিবাদে  ও জড়িতদের শাস্তির দাবীতে ফরিদপুরের মধুখালী  উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ পরিষদের আয়োজনে  মানববন্ধন কর্মসুচী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার  ঢাকা-খুলনা মহাসড়কের  মধুখালী রেলগেট এলাকায়  কেন্দ্রীয় ঈদগাহর সামনে  ঘন্টা ব্যাপি মানববন্ধনে উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি  অধ্যক্ষ মোঃ নাজির হোসেন মৃধার সভাপতিত্বে ও সহকারী শিক্ষক দিপংকর পালের সঞ্চালনায় সাভারে প্রভাষক উৎপল কুমার সরকারকে পিটিয়ে  হত্যা  ও নড়াইলে অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে  গলায় জুতার মালা পরিয়ে  লাঞ্ছিত করায় নিন্দা ও  দোষীদের আইনের আওতায় এনে শাস্তির দাবী করে ।

মানববন্ধনে  বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ পরিষদের  সাধারন সম্পাদক মোঃ রজব আলী মোল্যা, মধুখালী প্রেসক্লাবের উপদেষ্টা মন্ডলীর সদস্য মোঃ নজরুল ইসলাম,প্রভাষক মির্জা  গোলাম ফারুক, প্রধান শিক্ষক মোঃ কবিরুল আলম, প্রধান শিক্ষক দিলখুশ আরা , প্রধান শিক্ষক ফরিদুল মনসুর, প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক মনিরুজ্জামান মামুন,সহকারী প্রধান শিক্ষক উৎপল কুমার ভৌমিক ও উপজেলা যুব ইউনিয়নের সভাপতি  শাহ কুতুবুজ্জামান প্রমুখ ।