● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

কলমাকান্দায় দোকান কর্মচারীর মরদেহ উদ্ধার

জাগো ডেস্ক
প্রকাশ: ১ জুলাই ২০২২, ১০:৪০ পিএম
কপি হয়েছে!

নেত্রকোনার কলমাকান্দায় নিজাম উদ্দিন নামের (২২) এক দোকান কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে কলমাকান্দা থানা পুলিশ। নিহত নিজাম উদ্দিন কলমাকান্দা সদর ইউনিয়নের পাচুরা গ্রামের মোঃ রেনু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পোগলা ইউনিয়নের গুতুরা বাজারের অঞ্জন সেন এর কাপড়ের দোকানের কর্মচারী ছিল নিজামুদ্দিন। পেশায় ছিলো একজন দর্জী।
প্রায়১২ বছর ধরেই ওই দোকানে কাজ করতো এবং প্রতিদিন দোকানের ভিতরেই ঘুমাতো সে ।

আজ শুক্রবার দুপুরের দিকে দোকানের মালিক অঞ্জন ভেতর থেকে দোকান লাগানো দেখতে পান। ডাকাডাকিতে সাড়া না মেলাতে আশেপাশের লোকজনকে নিয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকতেই তিনি দেখেন নিজাম উদ্দিনের লাশ ঝুলছে। এর পরই থানায় খবর দেন তিনি।

কলমাকান্দা থানার ওসি মোঃ আবদুল আহাদ জানান, মৃতদেহের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।