● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

নীলফামারীতে মাসব্যাপী পুনাকের তাঁত শিল্প মেলা শুরু

জাগো ডেস্ক
প্রকাশ: ২ জুলাই ২০২২, ১১:৪৯ পিএম
কপি হয়েছে!

জেলায় শুরু হয়েছে মাসব্যাপী পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) তাঁত শিল্প ও পণ্য মেলা।
আজ শনিবার বিকেল সাড়ে চারটার দিকে জেলা শহরের বড়মাঠে মেলার ভার্চ্যুয়ালি উদ্বোধন করেন নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।
এ সময় পুনাকের জেলা সভাপতি তাসমিয়া জান্নাতের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা দেন- জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, মেলার প্রধান পৃষ্ঠপোষক পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিন, জেলা লেডিস ক্লাবের সভাপতি ফারহানা বিনতে আজিজ, নীলফামারী প্রেস ক্লাবের সভাপতি তাহমিন হক ববী, নীলফামারী শিল্প ও বণিক সমিতির সাবেক সভাপতি আব্দুল ওয়াহেদ সরকার, নীলফামারী টাউন ক্লাবের সাধারণ সম্পাদক জুলফিকার আলী জুয়েল প্রমুখ।
এর আগে মেলার প্রধান গেইটে পায়রা, বেলুন উড়িয়ে এবং ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন উৎসব পালন করা হয়।
মেলার প্রধান পৃষ্ঠপোষক পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান জানান, দেশীয় তাঁত শিল্পের বিকাশ ও শিল্পের উৎপাদিত পণ্যের সঙ্গে সাধারণ মানুষের সংযোগ ঘটাতে পুনাক ওই মেলার আয়োজন করে। মেলায় দেশের বিভিন্ন জেলা থেকে ৯০টি স্টল অংশ গ্রহণ করেছে। জুলাই মাসব্যাপী চলবে মেলাটি।