● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

মাদারীপুরে অযৌক্তিক ভাড়া প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

জাগো ডেস্ক
প্রকাশ: ৩ জুলাই ২০২২, ১২:১০ পিএম
কপি হয়েছে!

মাদারীপুরে অযৌক্তিক ভাড়া প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। সাধারণ জনতা, সমাজ সেবক, গন্যমান্য ব্যাক্তিসহ স্থানীয় নেতারা যোগদেন এ মানববন্ধনে।

রোববার ঢাকা-বরিশাল মহা সড়কে মজিদবাড়ি (ভুরঘাটা) প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হয় মানববন্ধন।

জানা যায়, মাদারীপুরের কালকিনি ও ডাসারসহ কয়েক উপজেলার মানুষ মাদারীপুরের মজিদ বাড়ি( ভুরঘাটা) বাসষ্টান্ড থেকে ঢাকাসহ দেশের যেকোন শহরে যেতে ভুরঘাটার পরির্বেত বরিশালের অতিরিক্ত ৪৮ কিঃমিঃ সড়কের ভাড়া প্রদান করতে হচ্ছে প্রতিনিয়ত যাতায়াতকারী হাজার হাজার যাত্রীর। আবার ঢাকাসহ দেশের যেকোন শহর থেকে মাদারীপুরের ভাড়া না নিয়ে বরিশালের ভাড়া যা অতিরিক্ত ৪৮ কিঃমিঃ সড়কের ভাড়া প্রদান করতে করতে হচ্ছে। যেকারণে সাধারণ জনগনে অতিরিক্ত ভাড়ার বোঝা বইতে হচ্ছে এবং অন্যায় ভাতে বছরে কোটিকোটি টাকা হাতিয়ে নিচ্ছেন বাস মালিকরা।

এ অযৌক্তিক ভাড়া প্রত্যাহারের দাবিতে রবিবার সকাল১১ টার দিকে ঢাকা-বরিশাল মহা সড়কের মজিদবাড়ি(ভুরঘাটা) প্রেসক্লাবের সামনে ঘন্টা ব্যাপি শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে কয়েকশো মানুষ অংশ গ্রহণ করেন। এ সময়ে স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী কোন রকম আপত্তিকর পরিস্থিতি রুখতে পুলিশ ছিল সর্তক অবস্থানে।

এর আগে স্থানীয় সরকারের বিভিন্ন দপ্তরে অযৌক্তিক ভাড়া প্রত্যাহারের দাবিতে স্বারক লিপি প্রদান করেন মানববন্ধন অয়োজকরা।

মানববন্ধনে কয়েকশ’ সাধারন মানুষের সাথে সাথে ভুরঘাটা প্রেসক্লাবের সভাপতি জাফরুল হাসান, সাধারণ সম্পাদক ম.ম.হারুন অর রশিদ,সাংগঠনিক সম্পাদক ও মানববন্ধন অয়োজক মহিউদ্দিন বাবু, কালকিনি রিপোর্টাস ইউনিটির সভাপতি এইচ এম মিলন, সাধারণ সম্পাদক নাসিউদ্দিন ফকির লিটন,কালকিনি উপজেলা প্রেসখ্লাবের সভাপতি ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক, বিএম হানিফ, সহ-সভাপতি শামিম খন্দকার, ডাসার উপজেলা প্রেসক্লাব সভাপতি সৈয়দ লাহিদ,সাধারন সম্পাদক, অতিকুর রহমান আজাদ প্রমুখ।