● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

কোম্পানীগঞ্জে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে নিহত-২

জাগো ডেস্ক
প্রকাশ: ৪ জুলাই ২০২২, ০৬:০২ পিএম
কপি হয়েছে!

কোম্পানিগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নের বিজয়নগর এলাকায় পিকআপ ও অটোরিকশা মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে পেয়ারা বেগম (৫২), মোঃ মিলন (৪২) নামে ২ যাত্রী নিহত এবং আরও ২ জন আহত ঘটনা ঘটে। এ ঘটনায় পিকআপ চালকসহ গাড়িটি আটক করেছে স্থানীয় লোকজন।

সোমবার বিকেল ৪টার দিকে চরফকিরা ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিজয় নগর এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত পেয়ারা বেগম কোম্পানীগঞ্জের চরএলাহি ইউনিয়নের ১নং ওয়ার্ডের আলী আহমদের স্ত্রী এবং মো. মিলন কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের আবদুল মান্নানের ছেলে। আহতরা হচ্ছেন, চরএলাহী ইউনিয়নের সুজা মিয়ার ছেলে আলী আহম্মদ (৬৫) ও চরফকিরা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আবদুল হকের ছেলে খোকন (২৮)।

জানা যায় জানান, বিকেলে যাত্রী নিয়ে বিজয় নগরের দিকে আসছিল একটি অটোরিকশা। বিকেল ৪টার দিকে বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি দ্রুতগতির পিকআপভ্যান অটোরিকশাটিকে সামনে থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে অটোরিকশা যাত্রী মিলন নিহত ও আহত তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আরেক যাত্রী পেয়ারা বেগম মারা যান। আহত অপর দু’জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাদেকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।