● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

ঈশ্বরগঞ্জে মামলা প্রত্যাহারের দাবিতে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

জাগো ডেস্ক
প্রকাশ: ৫ জুলাই ২০২২, ০৪:২৩ পিএম
কপি হয়েছে!

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে হয়রানী মূলক মামলা করার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেন বীর মুক্তিযোদ্ধা এবং ঈশ্বরগঞ্জ উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের সদস্য বৃন্দ।

মঙ্গলবার (৫ জুলাই) ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদ ফটকের সামনে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে দীর্ঘ সময় ধরে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এসময় রাস্তায় যানজটের দেখা দেয়।

শান্তি কমিটির সন্তান কর্তৃক বীর মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে এবং যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীদের নামে হয়রানীমূলক মামলা প্রত্যাহার ও স্বাধীনতা বিরোধীদের বিচারকাজ দ্রুত বাস্তবায়ন এর দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।

এর আগে বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান আকন্দ হলুদ (সাবেক কমান্ডার, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা কমান্ড ও যুদ্ধকালীন কমান্ডার), বীর মুক্তিযোদ্ধা মোঃ আ: হাই (সাবেক সহকারী কমান্ডার, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা কমান্ড) ও মোঃ নূরুল হক (সাবেক সহকারী কমান্ডার, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা কমান্ড) কে আসামী করে ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রফিকুল ইসলাম বুলবুল ময়মনসিংহ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মামলা করেন।

উক্ত কর্মসূচিতে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান আকন্দ হলুদ, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ রফিকুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বজলুর রহমান, যুবলীগের সাধারণ সম্পাদক জুনায়েদুল ইসলাম ভুঁইয়া সুমন, ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান ওয়াসিম প্রমুখ।