● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

কোম্পানীগঞ্জে লোডশেডিংয়ের কবলে সর্বত্র স্থবিরতা

জাগো ডেস্ক
প্রকাশ: ৫ জুলাই ২০২২, ০৮:৪২ পিএম
কপি হয়েছে!

গ্যাস ও জ্বালানী তেলের সংকটে বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় অতিমাত্রায় লোডশেডিংয়ের কবলে সর্বত্র স্থবিরতা নেমে এসেছে। সীমাহীন লোডশেডিং যন্ত্রণায় ব্যবসা-বাণিজ্য, ক্ষুদ্রশিল্প-কারখানা, অফিস-আদালতসহ জনজীবন বিধ্বস্ত হয়ে পড়েছে।

সাধারণ বিদ্যুৎ গ্রাহকরা লোডশেডিংয়ের প্রকৃত কারণ না জানলেও অসহনীয় লোডশেডিংয়ের জন্য পিডিবি (বিদ্যুৎ উন্নয়ন বোর্ড) এবং আরইবি’কে (পল্লী বিদ্যুৎ) দোষছেন। অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে বিরাজ করছে চরম হতাশা। পিডিবি’র চাইতেও পল্লী বিদ্যুতের গ্রাহকরা সব চেয়ে বেশি ভোগান্তিতে আছে। প্রতিদিন গড়ে দিনে-রাতে বেশির ভাগ সময়েই বিদ্যুৎ থাকে না। দিনে-রাতে ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ না থাকার কারণে রাতে মানুষ ঘুমাতে পারে না। এতে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে বৃদ্ধ, নারী ও শিশুরা। ঘনঘন বিদ্যুৎ যাওয়া আসার কারণে ব্যবসা-প্রতিষ্ঠান ও বাসা-বাড়ীতে বৈদ্যুতিক যন্ত্রপাতি, ফ্রিজ, টেলিভিশন, ফটোকপি মেশিনসহ অন্যান্য যন্ত্রপাতি নষ্ট হচ্ছে বলে অনেকে অভিযোগ করছেন।

এসব বিষয়ে জানতে চাইলে নোয়াখালীর পল্লী বিদ্যুৎ সমিতির (আরইবি) কোম্পানীগঞ্জ জোনাল অফিসের ডিজিএম মোঃ জহিরুল ইসলাম বলেন, পল্লী বিদ্যুতের গ্রাহকের সংখ্যা ৫৭হাজার। এর চাহিদা মেটাতে প্রতিদিন পিক আওয়ারে ১৬ মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন। তদস্থলে আমরা পাচ্ছি মাত্র ৮-৯ মেগাওয়াট বিদ্যুৎ।

অপরদিকে বসুরহাট বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের (পিডিবি) আবাসিক প্রকৌশলী (আরই) সোলাইমান জানান, পিডিবি’র গ্রাহক সংখ্যা ২৩ হাজার। চাহিদা অনুপাতে ৭ মেগাওয়াট বিদ্যুতের স্থলে আমরা পাচ্ছি এর অর্ধেক সাড়ে ৩ মেগাওয়াট।