২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

অসহায় হতদরিদ্ররা পেল সেচ্ছাসেবী সংগঠন বন্ধনের ঈদ উপহার

জাগো ডেস্ক
প্রকাশিত: বুধবার, ০৬ জুলাই ২০২২

সুবিধা বঞ্চিত,অসহায় পথচারীদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে সামাজিক সেচ্ছাসেবী সংগঠন “বন্ধন”।এসময় ৪০ জন অসহায় মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

বুধবার ৬ জুলাই বিকেল ৫টায় ময়মনসিংহের টাউন হল (তৈমুর টাউয়ারে) ঈদ উপহার হিসেবে,(চাল ২ প্যাকেট, পেঁয়াজ, সেমাই ২ প্যাকেট, তেল, ১০০ গ্রাম দুধ, আলু) সামগ্রী বিতরণ করা হয়েছে। উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন, সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিনথ কালাম।

এসময় আরো উপস্থিত ছিলেন, সংগঠনের সহ- সভাপতি শফি কামাল, যুগ্ন-সাধারণ সম্পাদক পারভেজ রানা, অর্থ বিষয়ক সম্পাদক মেহেদী পারভেজ, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রবি, দপ্তর ও প্রচার সম্পাদক নাসির হোসেন,ক্রিয়া সম্পাদক মিলন মিয়া, তথ্য প্রযুক্তি ও আইন সম্পাদক আনিস বিপ্লব, সদস্য আফরোজ রুপা নিপা, সদস্য সুমাইয়া সুলতানা নিপা, সদস্য জিয়ারুল হক, সদস্য জুবায়ের ইসলাম শান্তসহ সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ। উল্লেখ্য যে, সামাজিক সেচ্ছাসেবী সংগঠন বন্ধন প্রতিষ্ঠালগ্ন থেকেই অসহায় মানুষের সহযোগিতায় সকল সময় পাশে ছিল।রমজান মাসে অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ,করোনা কালীন অসহায় মানুষের মাঝে খাদ্য ও অর্থ সহায়তা, পথচারীদের মাঝে মাস্ক বিতরণ, সচেতনতা মূলক ক্যাম্পেইন, পরিষ্কার পরিচ্ছন্নতা ক্যাম্পেইন সহ নানা সামাজিক কাজে নিযুক্ত আছে সামাজিক সেচ্ছাসেবী সংগঠন বন্ধন।

ফটো কার্ড প্রিভিউ
বুধবার, ০৬ জুলাই ২০২২

অসহায় হতদরিদ্ররা পেল সেচ্ছাসেবী সংগঠন বন্ধনের ঈদ উপহার

লিংক কপি হয়েছে!