● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

সৌদির সাথে মিল রেখে ফরিদপুরের ১০ গ্রামে ঈদুল আজহা পালন

জাগো ডেস্ক
প্রকাশ: ৯ জুলাই ২০২২, ০৫:৩২ পিএম
কপি হয়েছে!

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দুই ইউনিয়নের ১০ গ্রামের মানুষ ঈদুল আজহা উদযাপন করেছেন।

শনিবার (৯ জুলাই) সকাল ৮টার দিকে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে ঈদের নামাজ আদায় করেন তারা। পরে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য পশু কোরবানি দেন।

উপজেলার শেখর ও রূপাপাত ইউনিয়নের ১০টি গ্রামের মানুষ ঈদের নামাজ শেষে পশু কোরবানি দিচ্ছেন।

রাখালতলী পুরাতন মসজিদের ইমাম  সকাল ৮টায় ঈদুল আজহার নামাজ পড়ান। এ ছাড়াও স্থানীয় মাইটকোমরা পুরাতন জামে মসজিদ, নতুন জামে মসজিদ, কাটাগড় পুরাতন জামে মসজিদ, দিঘিরপাড় জামে মসজিদ, বারাংকুলা গ্রামে পবিত্র ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হয়।

এ ব্যাপারে শেখর ইউনিয়নের মাইটকোমরা গ্রামের বাসিন্দারা জানান, আমাদের এলাকার কিছু সংখ্যক মানুষ দীর্ঘদিন ধরে একদিন আগে ঈদ উদযাপন করে আসছেন। সে অনুযায়ী তারা একদিন আগে ঈদের নামাজ পড়েন। আমরা গ্রামের বাকিরা আগামীকাল রবিবার ঈদ পালন করবো।

মাইটকোমরা গ্রামের বাসিন্দা মোজাম্মেল শিকদার ও আবুল হোসেন  জানান, জন্মের পর থেকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করে আসছি। সে মোতাবেক আজ ঈদুল আজহার নামাজ আদায় করলাম।

শেখর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামাল আহমেদ জানান, ইউনিয়নের মাইটকুমড়া জামে মসজিদে সকাল ৮টায়, সহস্রাইল গ্রামে সকাল ১০টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এছাড়াও উপজেলার শেখর ও রুপাপাত ইউনিয়নের সহস্রাইল, দড়ি সহস্রাইল, ভুলবাড়িয়া, বারাংকুলা, বড়গাঁ, মাইটকুমড়া, গঙ্গানন্দপুর, রাখালতলী, কাটাগড় ও দিঘীরপাড় গ্রামের কয়েক হাজার মানুষ আগাম ঈদ উদযাপন ও কোরবানি দেন।

এ বিষয়ে রূপাপাত ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আজিজার রহমান জানান, রূপাপাত ও পাশের শেখর ইউনিয়নের ১০ গ্রামের কয়েক হাজার মানুষ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগাম ঈদ উদযাপন করে আসছেন। সে হিসেবে শনিবার তারা ঈদ উদযাপন করেন।