২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ময়মনসিংহে অটোরিকশা ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে পিতা-পুত্র নিহত

জাগো ডেস্ক
প্রকাশিত: শনিবার, ০৯ জুলাই ২০২২

ময়মনসিংহ-জামালপুর সড়কের মুক্তাগাছার ঘাটুরি এলাকায় আজ   বেলা ১১টায়  অটোরিকশা আর যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে পিতা-পুত্র নিহত হন।
এ সময় ৬ জন গুরুতর আহত হন। তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত বাবা ছেলের বাড়ি জামালপুর সদর উপজেলার গুদাশিমলা বাজার এলাকায়।
মুক্তাগাছা থানর ওসি মাহমুদুল হাসান জানান, দেওয়ানগঞ্জ থেকে নারায়গঞ্জগামী একটি বাস মুক্তাগাছার ঘাটুরি নাম স্থানে জামালপুরগামী সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।এতে ঘটনাস্থলেই অটো রিকশার যাত্রী সোহেল রানা (৪৫) ও তার দেড় বছরের শিশু পুত্র মোহাম্মদ আলী নিহত হন। এ সময় অটোরিকশার চালকসহ আরও ৬ জন আহত হয়েছেন। তাদেরকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফটো কার্ড প্রিভিউ
শনিবার, ০৯ জুলাই ২০২২

ময়মনসিংহে অটোরিকশা ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে পিতা-পুত্র নিহত

লিংক কপি হয়েছে!