২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

আফরা নেই, ঈদের খুশিও নেই

জাগো ডেস্ক
প্রকাশিত: শনিবার, ০৯ জুলাই ২০২২

রাত পোহালে পবিত্র ঈদুল আযহা। প্রতিটি পরিবারে ঈদের আনন্দ থাকলেও ব্যতিক্রম মিফতাহুল মালিহা আফরার পরিবারে।

দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের নেয়াজপুর নরপিশাচ স্বপনের হাতে ধর্ষণের পর হত্যার স্বীকার হয়ে মারা যায় পরিবারের একমাত্র মেয়ে।

সরেজমিনে দেখা গেছে, দুই সন্তানের মধ্যে বড় মেয়ে আফরাকে হারিয়ে শোকে পাথর পরিবারের লোকজন। মেয়ের ছবি দেখে বারবার কান্নায় ভেঙ্গে পড়ছেন মা-বাবাসহ পরিবারের অন্য সদস্যরা। এদিক সেদিক খুঁজে ফেরেন মেয়ের স্মৃতি।

মা আমুতুর রহীম জানান, ‘আমার আদরের মা নেই ঈদের খুশিও নেই। তারে ছাড়া আমি অসহায়। গত ঈদে মেয়েসহ একত্রে ঈদ করছি। আজ সে কবরে। তারে ছাড়া বাঁচা বড় দায়।

বাবা ওসমান গনি জানান, এ বছর থেকে কুরবানি দেয়ার কথা ছিলো। গতবছরও মেয়ে গরু দেখতে এদিক সেদিক অন্য বাচ্চাদের মত ছুটোছুটি করেছে। এ বছর আমার মেয়ে একা ঘুমিয়ে আছে। খুনির সর্বোচ্চ শাস্তির দাবি করে বলেন, আমি আমার মেয়ের হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি চাই। কোনভাবেই যেন সে বের হতে না পারে।

এদিকে আফরার আড়াই বছরের একমাত্র ছোট ভাই এখনো বুঝতে পারছেনা তার বোন পৃথিবীতে নেই। তবে সবসময় খুঁজে বেড়ায় আফরাকে।

ফটো কার্ড প্রিভিউ
শনিবার, ০৯ জুলাই ২০২২

আফরা নেই, ঈদের খুশিও নেই

লিংক কপি হয়েছে!