● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

নগরকান্দায় বাড়িঘর ভাংচুর, লুটপাট

জাগো ডেস্ক
প্রকাশ: ১২ জুলাই ২০২২, ০৪:২২ পিএম
কপি হয়েছে!

ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের (ডাঙ্গী নগরকান্দা) গ্রামে কোরবানির গরুর ভাগে শরীক না থাকায় পূর্বশত্রুতার জের ধরে ১১ জুলাই দিবাগত রাত ১১ টার সময় মৃত বাবর আলীর ছেলে ছরোয়ার শেখের বাড়িতে হামলা চালিয়ে বাড়িঘর ভাংচুর-লুটপাট চালায় প্রতিপক্ষ মৃত হাসেম শেখের ছেলে কামাল শেখ গংরা।

এসময় ছরোয়ার শেখের গ্রাম্য মাতুব্বর বীর মুক্তিযোদ্ধা রইচ চুকদার এর বাড়িতেও হামলা চালিয়ে বাড়িঘর ভাংচুর করে।
ছরোয়ার শেখ বলেন, আওয়ামী লীগ নেতা মোরাদ সমর্থক কামাল শেখ কোরবানির দেওয়ার জন্য গরু কিনে আনে সেই গরুর ভাগে শরীক না হওয়ায় তার লোকজন নান্নু মাতুব্বর এর ছেলে শামিম মাতুব্বর কে আমার বাড়িতে পাঠিয়ে ফজলু মাতুব্বর এর কাছ থেকে ধার আনা টাকা জোরপূর্বক আদায় করতে আসে এবং যার টাকা তাকে ১০ দিনের ভিতর ফেরত দিব বলতেই প্রায় দুই শতাধিক লোকজন নিয়ে আমার বাড়িঘর ভাংচুর ও লুটপাট চালায়।

বীর মুক্তিযোদ্ধা রইচ চুকদার বলেন, আমার কারো সাথে বিরোধ নেই তারা কি জন্য আমার বাড়িতে হামলা চালিয়ে বাড়িঘর ভাংচুর করলো তা আমার জানা নেই।

এ বিষয় ছরোয়ার শেখ ও রইচ চুকদার নগরকান্দা থানায় একটি অভিযোগ করবেন বলে এ প্রতিনিধিকে জানান।

তবে শামিম মাতুব্বর ও কালাম সেখ এর বাড়িতে গিয়ে তাদের না পাওয়ায় তার বক্তব্য জানা যায়নি।

মোরাদ মিয়া বলেন, আমি এলাকায় ছিলাম না। শুনেছি ছরোয়ার শেখের বাড়িতে পাওনা টাকা চাইতে গেলে কথা কাটাকাটি হয়, তাদের কে ঠেলা ধাক্কা মারধর করলে পরে কালাম ও শামিমের লোকজন তাদে বাড়িতে হামলা চালায়। আমি এলাকায় আওয়ামী লীগ দল করি আমাকে জড়িয়ে মিথ্যা দোষারোপ করায় তার নিন্দা জানাই।