● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

ফরিদপুরের সালথায় মুক্তিযোদ্ধার বাড়িতে হামলার মামলায়  উপজেলা চেয়ারম্যানের জামিন নামঞ্জুর 

জাগো ডেস্ক
প্রকাশ: ১৩ জুলাই ২০২২, ০৫:০৪ পিএম
কপি হয়েছে!

ফরিদপুর জেলার সালথা উপজেলার গোট্টি ইউনিয়নের দিয়াপাড়া গ্রামের মুক্তিযোদ্ধা এলেম শেখ এর বাড়িতে হামলায় ভাংচুর ও লুটপাটের মামলায় সালথা উপজেলার চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ মাতুব্বর সহ ১০ জনের জামিন নামঞ্জুর করে ফরিদপুরের ৬ নং আমলী আদালতের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তরুন বাশার ।

বুধবার (১৩ ই জুলাই ) সালথা উপজেলা চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বর সহ ১০ জন আসামী আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিজ্ঞ আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন ।

উল্লেখ্য , গত ৮ ই জুলাই দিনভর বীর মুক্তিযোদ্ধা এলেম খান ও গোট্টি ইউনিয়নের সভাপতি আবু জাফরের বাড়িতে হামলা চালিয়ে তাদের গুরুতর আহত ও ২০/২৫ টি বাড়িঘর ভাংচুর করে । এলেম শেখের বাড়িতে হামলা ও ভাংচুরে গুরুতর আহত হওয়ায় এলেম শেখের স্ত্রী জয়গুন বেগম  ওয়াদুদ মাতুব্বরকে প্রধান আসামী করে ৩৬ জনের নামে সালথা থানায় একটি মামলা দায়ের করে । যার নং ৯/২০২২, তাং ০৯/০৭/২২ ইং ও জি আর মামলা ১৩৫/২২ ।

সালথা উপজেলার গোট্টি ইউনিয়নের মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড  ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এবং সাধারণ জনগনসহ অন্যান্য ইউনিয়নের জনগনরা গ্রেপ্তারের দাবিতে ১১ ই জুলাই সকালে সালথায় মানববন্ধন অনুষ্ঠিত হয় ।

নাম প্রকাশে  অনিচ্ছুক সালথা এলাকার একাধিক ব্যক্তিরা জানান, প্রভাবশালী একটি মহল ওয়াদুদ মাতুব্বরকে ছাড়ানোর জন্য জোর প্রচেষ্টা চালাচ্ছেন ।