● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

ফরিদপুরে যশোরে যুবদল নেতা হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল

জাগো ডেস্ক
প্রকাশ: ১৪ জুলাই ২০২২, ০৫:৩৩ পিএম
কপি হয়েছে!

যশোর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ও নগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক বদিউজ্জামান ধনি হত্যাকান্ডের প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল। এসময় বক্তাগণ অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।

বৃহস্পতিবার (১৪ ই জুলাই ) বেলা ১১টার দিকে শহরের মুজিব সড়কে ম্যাটস ভবনের সামনে থেকে জেলা যুবদলের একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি মুজিব সড়ক প্রদক্ষিণ করে ফরিদপুর প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয় । এরপর সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করে ফরিদপুর জেলা যুবদলের নেতা কর্মীরা ।


জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি কে এম জাফরের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা যুবদলের সংগ্রামী  সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক শামীম তালুকদার, যুগ্ন সম্পাদক আজিজুর রহমান প্রমুখ।

এসময় প্রতিবাদ সমাবেশে অংশ গ্রহণ করে জেলা যুবদলের সহ-সভাপতি আরমান হোসেন, মাইদুল হাসান কাকন, ওমর ফারুক, যুগ্ন সম্পাদক নূর আলম, ফরিদপুর মহানগর যুবদলের যুগ্ন সম্পাদক দিদারুল মাহমুদ টিটু খান প্রমুখ ।

ফরিদপুর প্রেস ক্লাব চত্বরে বক্তারা জানান, আওয়ামী লীগ দেশে টার্গেট কিলিং মিশন চালাচ্ছে। তারা এতোদিন দুর্নীতি, লুটপাট, গুমে লিপ্ত থাকার পর এখন টার্গেট করে বিএনপি নেতাদের হত্যা করছে। তারা অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার দাবি করেন।

প্রসঙ্গত, গত সোমবার সন্ত্রাসীদের হামলায় নিহত যশোর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ও নগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক বদিউজ্জামান ধনি।